Madhyamik Scrutiny 2026: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। অনেক পরীক্ষার্থীর মনেই প্রাপ্ত নম্বর নিয়ে সন্দেহ থাকতে পারে। পর্ষদ নির্দিষ্ট নিয়মের মাধ্যমে খাতা পুনরায় যাচাইয়ের সুযোগ দিচ্ছে।
ছাত্রছাত্রীরা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS), পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR) এবং RTI এর মাধ্যমে নিজেদের খাতা যাচাই করতে পারবে। পর্ষদের নির্দেশিকা মেনে সঠিক সময়ে আবেদন করলে নম্বর বাড়ার সম্ভাবনা থাকে। জেনে নিন কীভাবে এই আবেদন করবেন।
Table of Contents
মাধ্যমিক খাতা স্ক্রুটিনি (PPS) এবং রিভিউ (PPR) করার নিয়ম
ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করতে হবে। খাতা রিভিউ করতে চাইলে দ্রুত স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করুন।
- পাস করা ছাত্রছাত্রীরা শুধুমাত্র স্ক্রুটিনির (PPS) জন্য আবেদন করতে পারবেন।
- ফেল করা ছাত্রছাত্রীরা রিভিউ (PPR) এর জন্য আবেদন করতে পারবেন।
- PPS-এর ফি প্রতি বিষয়ে ৮০ টাকা।
- PPR-এর ফি প্রতি বিষয়ে ১০০ টাকা।
- স্কুল কর্তৃপক্ষ আনুষঙ্গিক খরচের জন্য পরীক্ষার্থী প্রতি সর্বোচ্চ ৫ টাকা অতিরিক্ত নিতে পারে।
- অনলাইন আবেদন প্রক্রিয়া ৮ই মে, ২০২৬ বিকেল ৪টে থেকে শুরু হচ্ছে। চলবে ২২শে মে, ২০২৬ মধ্যরাত পর্যন্ত।
- সাদা কাগজে নিজের নাম, রোল নম্বর এবং যে বিষয়গুলিতে PPS বা PPR করতে চান, তা লিখে প্রধান শিক্ষকের কাছে জমা দিন।
- আবেদনের সাথে মার্কশিটের ফটোকপি এবং নির্দিষ্ট ফি নগদে জমা দেওয়া বাধ্যতামূলক।
RTI এর মাধ্যমে উত্তরপত্রের কপি পাওয়ার পদ্ধতি
আপনি যদি নিজের খাতা নিজে দেখতে চান, তবে RTI Act, 2005 অনুযায়ী আবেদন করতে পারেন। এর মাধ্যমে আপনি খাতার একটি সার্টিফাইড কপি হাতে পাবেন।
- রেজাল্ট বেরোনোর ৭৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। শেষ তারিখ ২৩শে জুলাই, ২০২৬।
- আবেদন পত্র পর্ষদের নির্দিষ্ট আঞ্চলিক দপ্তরে (কলকাতা, বর্ধমান, মেদিনীপুর বা উত্তরবঙ্গ) পাঠাতে হবে।
- সাদা কাগজে বা নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করা যাবে। এর সাথে ১০ টাকার কোর্ট ফি জমা দিতে হবে।
- খাতার প্রতি পেজের ফটোকপির জন্য ২ টাকা প্রসেসিং ফি হিসেবে নির্দিষ্ট দপ্তরে চালান কেটে জমা দিতে হবে।
- আবেদনের সাথে মার্কশিটের সেলফ-অ্যাটেস্টেড কপি, একটি চালু ফোন নম্বর এবং ইমেইল আইডি দিতে হবে।
- BPL তালিকাভুক্ত প্রার্থীদের কোনো ফি লাগবে না। তাদের BPL সার্টিফিকেটের সেলফ-অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে।
- যারা PPS বা PPR-এর আবেদন করেছেন, তাদের ওই রেজাল্ট বেরোনোর পরেই RTI করতে হবে।
- খাতা শুধুমাত্র পরীক্ষার্থী বা তার আইনি অভিভাবককে দেওয়া হবে। সংগ্রহের সময় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ
২২শে মে-র মধ্যে স্কুলে গিয়ে PPS/PPR আবেদন নিশ্চিত করুন। সার্ভার সমস্যার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা ঠিক নয়।
RTI করার অর্থ শুধু খাতা দেখা। এর সাথে নম্বর বাড়ার কোনো সরাসরি সম্পর্ক নেই। তাই নম্বর বাড়ার আশা থাকলে প্রথমেই স্কুলের মাধ্যমে PPS বা PPR করুন।
RTI এর মাধ্যমে খাতা পাওয়ার পর যদি দেখেন কোনো নম্বরের যোগফলে ভুল আছে বা কোনো উত্তরে নম্বর দেওয়া হয়নি, তবে চিন্তার কিছু নেই। খাতা পাওয়ার ১৫ দিনের মধ্যে বিনা মূল্যে সংশোধনের জন্য পর্ষদে আবেদন করতে পারবেন।

Leave a Comment
Commenting as ·