সাধারণ জ্ঞান

ঘূর্ণিঝড়ের নামের সম্পূর্ণ তালিকা (২০০৪-২০২৫): নামকরণকারী দেশ ও নামের অর্থসহ || Cyclone Names List For Exams

Cyclone names list for exams
Cyclone Names List For Exams
|

Cyclone Names List For Exams: নমস্কার বন্ধুরা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাধারণ জ্ঞান বা General Knowledge একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিভাগের একটি উল্লেখযোগ্য অংশ হলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য। প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন – ‘আম্ফান’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? বা ‘ফণী’ শব্দের অর্থ কী? ইত্যাদি। তাই পরীক্ষার্থীদের সুবিধার জন্য, আমরা ২০০৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম, তাদের অর্থ, নামকরণকারী দেশ এবং সংঘটিত হওয়ার সাল একটি সুসংগঠিত তালিকার আকারে উপস্থাপন করছি।

এই তালিকাটি আপনাকে আসন্ন যেকোনো পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা (২০০৪-২০২৫)

নীচের তালিকায় বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট হওয়া বিভিন্ন ঘূর্ণিঝড়ের বিস্তারিত তথ্য দেওয়া হলো।

ঝড়ের নামনামের অর্থনামকরণকারী দেশসাল
অনিলবাতাসবাংলাদেশ২০০৪
সিডরচোখশ্রীলঙ্কা২০০৭
নার্গিসফুলপাকিস্তান২০০৮
রেশমিকোমলশ্রীলঙ্কা২০০৮
নিশানারীবাংলাদেশ২০০৮
বিজলিবিদ্যুৎভারত২০০৯
আয়লাডলফিনমালদ্বীপ২০০৯
ওয়ার্ডফুলওমান২০০৯
মহাসেনসৌন্দর্য্যশ্রীলঙ্কা২০১৩
হুদহুদএকটি পাখির নামওমান২০১৪
কোমেনবিস্ফোরকথাইল্যান্ড২০১৫
রোয়ানুনারকেল ছোবড়ার দড়িমালদ্বীপ২০১৬
মোরাসাগরের তারাথাইল্যান্ড২০১৭
তিতলিপ্রজাপতিপাকিস্তান২০১৮
গাজাহাতিশ্রীলঙ্কা২০১৮
ফণীসাপবাংলাদেশ২০১৯
বুলবুলএকটি পাখিপাকিস্তান২০১৯
কায়রবাঘমায়ানমার২০১৯
বায়ুবাতাসভারত২০১৯
আম্ফানআকাশথাইল্যান্ড২০২০
নিসর্গপ্রকৃতিবাংলাদেশ২০২০
গতিগতিভারত২০২০
বুরেভিব্ল্যাক ম্যানগ্রোভমালদ্বীপ২০২০
টাউকটেসরীসৃপ (গেকো)মায়ানমার২০২১
ইয়াস/যশহতাশাওমান২০২১
জাওয়াদমহান/উদারসৌদি আরব২০২১
অশনিক্রোধশ্রীলঙ্কা২০২২
সিত্রাংপাতাথাইল্যান্ড২০২২
মোকা/মোচাইয়েমেনের একটি বন্দরইয়েমেন২০২৩
বিপর্যয়দুর্যোগবাংলাদেশ২০২৩
তেজশক্তি/বলভারত২০২৩
হামুনহ্রদ বা বড় জলাশয়ইরান২০২৩
মিধিলিবিশাল গাছমালদ্বীপ২০২৩
মিচাউংস্থিতিস্থাপকতা বা দৃঢ়তামায়ানমার২০২৩
রেমালবালুওমান২০২৪
আসনাপ্রশংসাপাকিস্তান২০২৪
দানাউদারতাকাতার২০২৪
মনথাসুগন্ধি ফুল বা সুন্দর ফুলথাইল্যান্ড২০২৫

Manoj Bera

Manoj Bera

Manoj Bera, a passionate writer, has been blogging since 2018 while also working as an educator for all competitive exam preparation. His blog posts reflect her love for exploring the world through engaging writing. more>>

Leave a Comment