কারেন্ট অ্যাফেয়ার্স

আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স – ২০ অক্টোবর ২০২৫ | Bengali Current Affairs Today – 20 October 2025

Pesha current affairs 20 october 2025
Pesha Current Affairs 20 October 2025
|

নমস্কার বন্ধুরা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের বাছাই করা খবরগুলি আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখানে আমরা ১৯শে অক্টোবর, ২০২৫-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা এবং অর্থনৈতিক ঘটনাগুলি সহজ ভাষায় তুলে ধরলাম।

Table of Contents

আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

জাতীয় (National)

  • সেমিকন্ডাক্টর হাব হায়দ্রাবাদ: ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম (Semiconductor Innovation Museum) তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে খোলা হচ্ছে।
  • ডিজিটাল পেমেন্টে শীর্ষে তেলেঙ্গানা: ভারতে UPI Usage Intensity বা UPI ব্যবহারের তীব্রতার দিক থেকে তেলেঙ্গানা রাজ্য প্রথম স্থানে রয়েছে।
  • বিনামূল্যে ই-ভিসা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গোলিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ভিসা (e-Visa) দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক (International)

  • হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫: সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫ (Henley Passport Index 2025)-এ ভারতের স্থান ৮৫তম। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর
  • IMF-এর নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ড্যান কাটজ (Dan Katz)
  • মালদ্বীপের স্বাস্থ্যক্ষেত্রে সাফল্য: মালদ্বীপ WHO-র অনুমোদিত প্রথম দেশ হিসেবে মা থেকে শিশুর শরীরে সংক্রমিত তিনটি রোগ— HIV, হেপাটাইটিস বি এবং সিফিলিস—নির্মূল করতে সক্ষম হয়েছে।

অর্থনীতি ও প্রযুক্তি (Economy & Technology)

  • বলিউডের প্রথম বিলিয়নিয়ার: অভিনেতা শাহরুখ খান বলিউডের প্রথম বিলিয়নিয়ার (Billionaire) হিসেবে স্বীকৃতি পেলেন।
  • অন্ধ্রপ্রদেশে গুগলের বিনিয়োগ: গুগল (Google) অন্ধ্রপ্রদেশে একটি অত্যাধুনিক AI ডেটা সেন্টার স্থাপনের জন্য ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে।

খেলাধুলা (Sports)

  • মোহনবাগানের IFA শিল্ড জয়: ঐতিহ্যবাহী ১২৫তম IFA শিল্ড টুর্নামেন্টের ফাইনালে ইস্টবেঙ্গলকে পেনাল্টিতে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো মোহনবাগান
  • মরক্কোর বিশ্বকাপ যোগ্যতা অর্জন: মরক্কো প্রথম আফ্রিকান দেশ হিসেবে 2026 FIFA বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।

গুরুত্বপূর্ণ রিভিশন

  • জাতীয়: ভারত সরকার আদিবাসী ভাষার অনুবাদের জন্য দেশের প্রথম AI চালিত প্ল্যাটফর্ম ‘আদি বাণী’ (Adi Vaani) চালু করার ঘোষণা করেছে।
  • আন্তর্জাতিক: বুলগেরিয়া ইউরোজোনের ২১তম সদস্য হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
  • আন্তর্জাতিক: আলবেনিয়া বিশ্বের প্রথম AI ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ‘ডিয়েলা’ (Diella)-কে নিয়োগ করেছে।
  • রাজ্য: মহারাষ্ট্র সরকার সোশ্যাল মিডিয়াতে ভুয়ো খবর এবং অপব্যবহার পর্যবেক্ষণের জন্য ‘গরুড় দৃষ্টি’ (Garuda Drishti) অভিযান চালু করেছে।
  • পরিবেশ: বিহারের গোকুল জলাশয় এবং উদয়পুর ঝিল দুটি নতুন রামসার ওয়েটল্যান্ড (Ramsar Wetland) হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
Manoj Bera

Manoj Bera

Manoj Bera, a passionate writer, has been blogging since 2018 while also working as an educator for all competitive exam preparation. His blog posts reflect her love for exploring the world through engaging writing. more>>